← সব লেখা
সিরাহ্

দাওয়াহ্ রাজশাহীর ১ম সিরাহ্ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

শিশু-কিশোরদের মাঝে প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও সুন্নাহর প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে আমাদের ছোট্ট আয়োজন।

1 মিনিটে পড়ুন
দাওয়াহ্ রাজশাহীর প্রথম সিরাহ্ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আয়োজকেরা
দাওয়াহ্ রাজশাহী আয়োজিত ১ম সিরাহ্ প্রতিযোগিতার একটি মুহূর্ত

আলহামদুলিল্লাহ!

দাওয়াহ্ রাজশাহী আয়োজিত ১ম সিরাহ্ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত দ্বীনি ভাইদের প্রতি—যাঁদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও দ্বীনের মেহনতের মাধ্যমে ধীরে ধীরে আমাদের কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাঁদের এই মেহনত কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩ জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে আকর্ষণীয় ‘আর-রাহীকুল মাখতূম’ (সিরাতুন্নবী ﷺ) এবং অন্যান্য সিরাহ্ বিষয়ক মূল্যবান বই।

প্রথম সিরাহ্ প্রতিযোগিতার একজন ক্ষুদে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে
বিজয়ীর হাতে সিরাহ্ বিষয়ক বইয়ের পুরস্কার তুলে দেওয়ার মুহূর্ত

আমাদের এই ছোট্ট উদ্যোগ যেন শিশু-কিশোরদের মাঝে প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও সুন্নাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে—এটাই আমাদের প্রত্যাশা।

আল্লাহ আমাদের সকলের দ্বীনের প্রতি ভালোবাসা ও মেহনত কবুল করুন।

ছবিতে আয়োজন

স্মরণীয় মুহূর্তগুলো

6টি ছবি
দাওয়াহ্ রাজশাহী সিরাহ্ প্রতিযোগিতার অনুষ্ঠান ব্যানার
সিরাহ্ প্রতিযোগিতার সমাপনী মুনাজাতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আয়োজকেরা
অনুষ্ঠানের শেষে সম্মিলিত মুনাজাত
সিরাহ্ প্রতিযোগিতার একজন বিজয়ী শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করছে
সিরাহ্ প্রতিযোগিতার আরেকজন বিজয়ীর হাতে বইয়ের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে
দাওয়াহ্ রাজশাহীর প্রথম সিরাহ্ প্রতিযোগিতার তিন ক্ষুদে বিজয়ী
প্রথম সিরাহ্ প্রতিযোগিতার তিন ক্ষুদে বিজয়ী
সিরাহ্ প্রতিযোগিতার আয়োজকেরা অনুষ্ঠান ব্যানারের সামনে
আয়োজনের পেছনে মেহনত করা দ্বীনি ভাইদের একাংশ